পিএমইন্ডিয়া
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি (অ্যাপটা) এবং সংশ্লিষ্টসংশোধনী ব্যবস্থাগুলির আওতায় চতুর্থ পর্যায়ের মূল্য নির্ধারণ সম্পর্কিতসুযোগ-সুবিধা বিনিময়ের প্রস্তাবটি আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। পূর্বে ‘ ব্যাংকক চুক্তি ’ নামে পরিচিতঅ্যাপটা হল রাষ্ট্রসঙ্ঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের জন্য রাষ্ট্রসঙ্ঘেরআর্থ-সামাজিক কমিশনের (ইউনেস্ক্যাপ) এক বিশেষ উদ্যোগ। সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়নশীলদেশগুলির মধ্যে মূল্য নির্ধারণ সম্পর্কিত সুযোগ-সুবিধা বিনিময়ের মাধ্যমেব্যবসা-বাণিজ্যের প্রসারই এই উদ্যোগের বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য। বর্তমানেঅ্যাপটা-র আওতায় রয়েছে ভারত, বাংলাদেশ, চিন, গণপ্রজাতন্ত্রী লাওস, কোরিয়াসাধারণতন্ত্র ও শ্রীলঙ্কা – এই ছ ’ টি দেশ।
এ পর্যন্ত এই উদ্যোগের আওতায় বাণিজ্য চুক্তি সম্পাদন ও বিনিময়সংক্রান্ত তিন দফায় আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অ্যাপটা-র মন্ত্রক পর্যায়েরপরিষদের চতুর্থ আলোচনা-বৈঠকটি অনতিবিলম্বেই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
PG/SKD/DM