Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আইআরএনএসএস-১জি-র সফল উৎক্ষেপণ : ইসরো-র বিজ্ঞানীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

আইআরএনএসএস-১জি-র সফল উৎক্ষেপণ : ইসরো-র বিজ্ঞানীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


আইআরএনএসএস-১জি উপগ্রহের সফল উৎক্ষেপণ আজ নয়াদিল্লির সাউথ ব্লকের দপ্তর থেকে প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজ দুপুর ১২-৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

সফল উৎক্ষেপণের পর এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীহরিকোটায় ইসরো-র বিজ্ঞানীদের অভিনন্দিত করেন প্রধানমন্ত্রী। তাঁদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীদের সাফল্য প্রচুর। জনসাধারণের জীবনযাত্রায় তা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে এবং প্রযুক্তিকে সম্বল করে আমরা আমাদের নিজেদের পথ ঠিক করে নেব। বিজ্ঞানীদের পক্ষ থেকে এ হল দেশবাসীর জন্য এক বিশেষ উপহার।”

বিজ্ঞানীদের এই প্রচেষ্টায় শুধুমাত্র ভারতই নয়, প্রতিবেশী সার্কভুক্ত দেশগুলিও তা থেকে উপকৃত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এই ঘটনাকে ‘নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন’ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘মেড ফর ইন্ডিয়ান্‌স’-এর এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলেওউল্লেখ করেন প্রধানমন্ত্রী।

PG/SKD/DM/S