পিএমইন্ডিয়া
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইন্স্যুরেন্স অফ সুপারভাইজার্স (আইএআইএস)-এ আইআরডিএআই-এর অন্তর্ভুক্তির প্রস্তাবটিতে বুধবার এখানে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বহুপাক্ষিক মউ সম্পাদনের ক্ষেত্রে আইআরডিএআই-কে অন্যতম স্বাক্ষরকারীহিসেবে স্বীকৃতিদানের লক্ষ্যেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। বুধবারেরবৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং।
প্রসঙ্গতউল্লেখ্য, আইএআইএস হল বিমা পর্যবেক্ষকদের মধ্যে তথ্য ও সহযোগিতা বিনিময়ের একটিআন্তর্জাতিক মঞ্চ। কোনরকম দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত না হলে সেই পরিস্থিতিতেআইএআইএস-এর মাধ্যমে একটি বহুপাক্ষিক চুক্তি সম্পাদনের ভিত্তিতে সহযোগিতা ও তথ্যবিনিময়ের ব্যবস্থা করা হয়।
PG/SKD/DM/