Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আইএনএসভি তারিণীর নাবিক ও কর্মীদের দীপাবলির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী বিশ্ব পরিক্রমারত ভারতীয় নৌ-জলযান আইএনএসভি তারিণীর নাবিক ওকর্মীদের সঙ্গে আজ ভিডিও কল-এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আইএনএসভি’র নাবিক ও কর্মীদের দেশবাসীর পক্ষ থেকে শুভদীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি তাঁদের অভিযানের সাফল্যও কামনা করেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১৬ আগস্ট, ২০১৭’তে আইএনএসভি তারিণীরনাবিক ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁদের ২২ হাজার ১০০ নটিক্যাল মাইল দীর্ঘবিশ্ব পরিক্রমায় সামিল হওয়ার ঠিক আগে। আইএনএসভি তারিণী এখন তাদের প্রথমগন্তব্যস্থল অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টেলের কাছাকাছি আছে আর আগামী ২২ অক্টোবর ৪হাজার ৭৭০ নটিক্যাল মাইল সফর শেষে তাদের সেখানে পৌঁছনোর কথা।

প্রধানমন্ত্রী ঐ জলযানের দুই নাবিক লেঃ কমোডর বর্তিকা যোশী আর লেঃ পায়েলগুপ্তার আসন্ন জন্মদিন উপলক্ষে তাঁদের আগাম শুভেচ্ছাও জানান।

PG/ SB