Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আইএনএস কালভরি আগামীকাল জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী


নৌ-বাহিনীর ডুবো জাহাজ আইএনএস কালভরি-কে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারমুম্বাই থেকে জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ডিজেল বিদ্যুৎ চালিত এই ডুবো জাহাজটি নির্মাণ করেছে মাজাগাঁও ডক শিববিল্ডার্স লিমিটেড। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির সাফল্যের নিদর্শন হিসাবে এই ধরণেরআরও পাঁচটি ডুবো জাহাজ তৈরি করা হবে ভারতীয় নৌ-বাহিনীর জন্য। এর নির্মাণে সহযোগিতাকরছে ফ্রান্স।

আগামীকাল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, মহারাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণপদাধিকারী এবং বরিষ্ঠ নৌ-সেনা আধিকারিকদের উপস্থিতিতে আইএনএস কালভরি উৎসর্গ করাহবে জাতির উদ্দেশে।

প্রধানমন্ত্রী এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশেও ভাষণ দেবেন। তিনি ঘুরে দেখবেনডুবো জাহাজের অন্দরটিও।

PG / SKD/ SB…