Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আইনি মাপকবিদ্যা ক্ষেত্রে ভারত-কিরঘিজস্তান মউ অনুমোদিত


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত-কিরঘিজস্তানের মধ্যে স্বাক্ষরিত আইনি মাপকবিদ্যা সংক্রান্ত মউটি অনুমোদন করল। ১৩-১৪ই জুন এসসিও বৈঠকের ফাঁকে এই মউ স্বাক্ষরিত হবে।

এই মউ-এর ফলে আইনি মাপকবিদ্যার ক্ষেত্রে তথ্য ও নথি আদানপ্রদান করা যাবে;আধিকারিক এবং অন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে;আধিকারিক,পেশাদার এবং দক্ষ ব্যক্তিদের বিনিময় হবে দু’দেশের মধ্যে;আলোচনাসভা ও কর্মশালার আয়োজন ছাড়াও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং মোড়কবন্দী করার আগে পণ্য সংক্রান্ত নানা তথ্য পর্যালোচনা করা যাবে।

****

CG/AP/DM/