Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আইন ও বিচার ক্ষেত্রে ভারত ও উজবেকিস্হানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির চুক্তি স্বাক্ষরে মন্ত্রিসভার সায়


আইন ও বিচার ক্ষেত্রে ভারত ও উজবেকিস্হানের মধ্যে সহযোগিতা বাড়িয়ে তুলতে স্বাক্ষরিত সমঝোতাপত্রে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন দিল্লীতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদিত হয়।

প্রসঙ্গত, এই চুক্তির ফলে ভারত ও উজবেকিস্হানের আইন বিশষজ্ঞরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা আদান-প্রদান ছাড়াও বিভিন্ন ধরনের প্রশিক্ষণে আংশগ্রহণ করতে পারবেন। এছাড়া আইনগত বিভিন্ন সমস্যা মোকাবিলার ক্ষেত্রেও তারা নিজেদের মধ্যে মতবিনিময় করতে পারবেন। প্রয়োজনে তারা একে অপরের দেশেও যেতে পারবেন।

***

CG/SC/NS/