Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আইন প্রয়োগের প্রশিক্ষণেরক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে সহযোগিতা স্মারকে স্বাক্ষরের অনুমোদন কেন্দ্রীয়মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভা বুধবার ভারতের ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (বি.পি.আর. এন্ডডি.) এবং আমেরিকার ফেডারেল ল ’  এনফোর্সমেন্ট ট্রেনিং সেন্টার (এফ.এল.ই.টি.সি.)-এর মধ্যে আইন প্রয়োগেরপ্রশিক্ষণ নিয়ে সহযোগিতা স্মারকে স্বাক্ষরের অনুমোদন দিল|  
  

এই উদ্যোগ ভারত ও আমেরিকার অভ্যন্তরীণ সুরক্ষা আলোচনার অধীনে নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির পথ সূচিত করবে| এই সহযোগিতা স্মারক প্রশিক্ষণেরমান, প্রশিক্ষণের বিষয়, প্রশিক্ষকদের গুণমান ইত্যাদি বৃদ্ধিতে সহায়তা করবে এবং এরমধ্য দিয়ে পুলিশ বাহিনীর কাজকর্মকে কার্যকরভাবে উন্নত করা যাবে এবং স্মার্টপুলিশের ধারণা উপলব্ধি করা যাবে|  

  
সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধের সমস্তরূপের বিরুদ্ধে এবং সান্ত্রাসবাদী সংস্থাগুলোর বৃদ্ধি ঠেকাতে লড়াই করার ক্ষেত্রেভারত ও আমেরিকা একই ধারণা পোষণ করে| তাছাড়া অভ্যন্তরীণ সুরক্ষা ও গুরুত্বপূর্ণপরিকাঠামোর সুরক্ষার পাশাপাশি বিশ্বের সরবরাহ পথকে সন্ত্রাসবাদী আক্রমণ থেকে রক্ষাকরার ক্ষেত্রেও একে অপরের সহযোগী|   
  

গত ২০১০ সালের নভেম্বর মাসে আমেরিকার রাষ্ট্রপতির ভারতসফরের সময় দুইপক্ষ ভারত ও আমেরিকা সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপের অংশ হিসেবেঅভ্যন্তরীণ সুরক্ষা আলোচনা (এইচ.এস.ডি.) প্রক্রিয়া শুরু করতে সম্মত হয়| অভ্যন্তরীণসুরক্ষা আলোচনার অধীনে ছয়টি উপ-গোষ্ঠী গঠন করা হয়| এক্ষেত্রে যে বিষয়গুলোকেঅগ্রাধিকার দেওয়া হয়, সেগুলো হচ্ছে — বিশ্বের সরবরাহ পথ, পরিবহন, বন্দর, সীমান্ত, সামুদ্রিক সুরক্ষা, পুলিশব্যবস্থা, অবৈধ অর্থ বিনিয়োগ, সাইবার তথ্য, প্রযুক্তির উন্নয়ন ইত্যাদি|  

  

A.D…