Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আই আর এন এস এস ওয়ান এফ – এর সফল উৎক্ষেপণের জন্য ইসরো’কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো’র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। কৃত্রিম উপগ্রহ আই আর এন এস এস ওয়ান এফ-এর মহাকাশে উৎক্ষেপণে সাফল্যের জন্যই তাঁর এই অভিনন্দন।

এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “উপগ্রহ আই আর এন এস এস ওয়ান এফ-এর সফল উৎক্ষেপণ হল এমনই এক কৃতিত্ব, যার সম্পর্কে আমরা সকলে অত্যন্ত গর্ব অনুভব করি। আমাদের বিজ্ঞানীকুল এবং ইসরো’র কঠোর পরিশ্রমের জন্য আমি তাঁদের অভিবাদন করি”।

PG/SB/S