Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আই.এম.এফ. – এর এম.ডি. প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন


s2015031663220 [ PM India 257KB ]

s2015031663222 [ PM India 170KB ]

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০১৫ আন্তর্জাতিক অর্থ তহবিল (আই.এম.এফ.) – এর ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী ক্রিস্টিন ল্যাগার্ড প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন। অর্থনৈতিক পুনর্বিকাশের জন্য দায়বদ্ধভাবে কাজ করার জন্য সরকারের প্রশংসা করেন শ্রীমতী লাগার্ড। তিনি বলেন, এর পরিণাম সকলে দেখতে পাচ্ছে এবং বিকাশের হার ৭.৫ শতাংশ ছাড়িয়ে গেছে যার জন্য বিশ্ব অর্থনীতি আরও চাঙ্গা হয়েছে। তিনি যে ভারত বিকাশের পথে চলতে থাকবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শ্রীমতী ল্যাগার্ড’কে ধন্যবাদ জানিয়ে বলেন, সংস্কার কেবল আইন প্রণয়নের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, কর্ম রূপায়ণে ও দিশা থাকাও একই রকম জরুরি। শ্রী মোদী সুস্পষ্ট অভিমুখ ও গুরুত্ব অনুযায়ী কাজ করার ওপর জোর দেন। তিনি জানান যে, তাঁর কাছে গুরুত্বপূর্ণ হল বিকাশসাধনের পাশাপাশি কর্মসংস্থান, সকলের উন্নতিসাধন এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পিছিয়ে পড়া অঞ্চলগুলির উন্নতিসাধন। ভারতের ঐ অঞ্চলগুলি প্রাকৃতিক ও মানবসম্পদে ভরপুর এবং তা কাজে লাগানোর প্রয়োজন রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি আরও বলেন, কৃষি ও প্রস্তুতিকরণ ও পরিষেবা-সহ প্রত্যেকটি ক্ষেত্রই গুরুত্ব পাবে। আই.এম.এফ. – এর উচ্চ পর্যায়ে বিশেষ করে ডেপুটি এম.ডি. স্তরে ভারতীয়দের আরও বেশি করে দেখা যায় সে বিষয়েও গুরুত্ব দেন।