Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আগামীকাল ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


আগামীকালরাজধানীর ১৫ নম্বর জনপথ-এ ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রের উদ্বোধন করবেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে, তিনি সূচনা করবেন আর্থ-সামাজিকরূপান্তরের লক্ষ্যে ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রটিরও (ডিএআইসিএসইটি)। এইপ্রসঙ্গে প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন :

“আগামীকালবেলা ১১টায় দিল্লির ১৫ নম্বর জনপথ-এ ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রের আমিউদ্বোধন করব। এটি হল আমার কাছে এক বিশেষ উপলক্ষ, কারণ এই কেন্দ্রটির শিলান্যাসেরসঙ্গেও আমি যুক্ত ছিলাম। আমাদের জাতীয় রাজধানীর প্রাণকেন্দ্রে এটি হয়ে উঠবে ডঃআম্বেদকরের উদ্দেশে এক যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন।

ডঃআম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রটি হল বৌদ্ধ চিন্তাভাবনা এবং আধুনিক স্থাপত্যের একবিশেষ মেলবন্ধন। সেমিনার এবং সম্মেলন কক্ষেরও ব্যবস্থা থাকছে এই কেন্দ্রটিতে। এছাড়াও,এখানে থাকবে তিনটি প্রেক্ষাগৃহ এবং ডিজিটাল সংরক্ষণ সমৃদ্ধ একটি বড় গ্রন্থাগার।

আগামীকাল,আর্থ-সামাজিক রূপান্তরের লক্ষ্যে ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রেরও(ডিএআইসিএসইটি) সূচনা হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ-সুবিধারপ্রসার ঘটবে এর ফলে। এছাড়াও, দেশের যুব সমাজের মধ্যে মৌলিক চিন্তাভাবনা ও গবেষণারকাজকেও বিশেষভাবে উৎসাহদান করা হবে এই কেন্দ্রটির মাধ্যমে।”

PG/SKD/DM