Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আগামীকাল নয়ডায় ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন নয়ডায়।

এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত প্রার্থী এবং মহিলাদের শিল্পোদ্যোগ স্থাপনের কাজে নানাভাবে উৎসাহিত করে তোলা হবে। ক্ষেত্র বিশেষে ১০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তাও দেওয়া হবে তাঁদের। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির প্রতিটি শাখা থেকে অন্তত দুটি করে ঋণ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে এই কর্মসূচির মাধ্যমে। চালু করা হবে একটি ওয়েব পোর্টালও যার মাধ্যমে অনলাইন নথিভুক্তি এবং অন্যান্য সহায়ক পরিষেবার সুযোগ পাওয়া যাবে।

এই উপলক্ষে ৫,১০০টি ই-রিক্সার যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। কৌশল বিকাশ কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি, এই কর্মসূচির আওতায় যাঁরা উপকৃত হবেন তাঁদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

PG/SKD/DM/S