Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আগামীকাল নয়াদিল্লির এইম্‌স পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী


আগামীকাল নয়াদিল্লির এইম্‌স পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে প্রবীণ ও বৃদ্ধদের জন্য একটি জাতীয় স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করবেন। ২০০টির মতো সাধারণ শয্যাবিশিষ্ট এই কেন্দ্রটিতে প্রবীণ ও বৃদ্ধরা মাল্টি স্পেশালিটি স্বাস্থ্য ও চিকিৎসারসুযোগ পাবেন।

ঐ দিন সবদরজং হাসপাতালের ৫৫৫টি শয্যাবিশিষ্ট একটি সুপার স্পেশালিটি ব্লকেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও, ঐ হাসপাতালের ৫০০টি শয্যাবিশিষ্ট নতুন এমার্জেন্সি ব্লকটি এদিন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর ২৯ জুনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে – এইম্‌স-এর ৩০০ শয্যাবিশিষ্ট পাওয়ার গ্রিডের বিশ্রাম সদন এবং আনসারিনগর ও ট্রমা সেন্টারের সঙ্গে এইম্‌স-এর একটি ভূগর্ভস্থ যাত্রাপথও জাতির উদ্দেশে নিবেদন কর্মসূচি।

SSS/SKD/SB