পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্যপ্রদেশ সফর করবেন। ইন্দোরে মধ্যপ্রদেশ শেহরি বিকাশ মহোৎসবে উপস্হিত থাকবেন তিনি। রাজ্যের বিভিন্ন স্হানে চার হাজার কোটি টাকার কয়েকটি নগরোন্নয়ন প্রকল্পেরও রিমোটের সাহায্যে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাসস্হান নির্মাণ কর্মসূচি, শহরাঞ্চলে পানীয় জল সরবরাহ কর্মসূচি, নগরাঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্হাপনা, শহরাঞ্চলের স্বাস্হ্য ব্যবস্হা কর্মসূচি, নগর পরিবহণ ইত্যাদি।
স্বচ্ছ সর্বেক্ষণ-২০১৮ পুরস্কারও এদিন বিতরণ করবেন প্রধানমন্ত্রী। সূচনা করবেন সর্বেক্ষণ-২০১৮ ফলাফলের একটি ড্যাশবোর্ডও। সর্বাপেক্ষা বেশি পরিচ্ছন্ন শহর এবং উন্নততর কাজকর্মের নিরিখে নির্বাচিত শ্রেষ্ঠ শহরগুলিকে পুরস্কৃত করবেন তিনি। এক স্বচ্ছ উদ্ভাবন প্রক্রিয়া, একটি স্বচ্ছ ও সেরা কর্ম পদ্ধতি এবং একটি স্বচ্ছ শিল্পোদ্যোগের জন্যও সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি।
এর আগে রাজগড়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোহনপুরা প্রকল্পটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন শ্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পটি থেকে রাজগড়ের কৃষি জমিতে জল সেচের সুযোগ সম্প্রসারিত হবে। তাছাড়াও সংশ্লিষ্ট অঞ্চলের গ্রামগুলিতে পানীয় জলের সুরাহা হবে এই প্রকল্প রূপায়ণের মাধ্যমে। পানীয় জলের যোগান সম্পর্কিত আরও কয়েকটি প্রকল্পেরও এদিন শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
CG/SKD/NS/…