Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আগামীকাল মহারাষ্ট্রের শিরডি সফরে যাবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৯শে অক্টোবর,২০১৮) মহারাষ্ট্রের শিরডি সফরে যাবেন। প্রধানমন্ত্রী সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের শিলান্যাস করবেন। শ্রী সাইবাবা সমাধির শতবর্ষ উপলক্ষে একটি রৌপ্য মুদ্রারও তিনি আনুষ্ঠানিক প্রকাশ করবেন।

এক জনসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ’ (পিএমএওয়াই-জি)-র সুবিধাপ্রাপ্তদের হাতে গৃহপ্রবেশের সূচক হিসেবে ঘরের চাবি তুলে দেবেন। জনসভায় তিনি ভাষণও দেবেন।

প্রধানমন্ত্রী শ্রী সাইবাবা সমাধি মন্দির ভবনও পরিদর্শন করবেন।

CG/SSS/DM/