Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আগামী তিনটি অলিম্পিক্সে ভারতের সফল অংশগ্রহণের লক্ষ্যে বিশেষ টাস্ক ফোর্স :


ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী তিনটি অলিম্পিক্সে, অর্থাৎ, ২০২০, ২০২৪ এবং ২০২৮ সালে অনুষ্ঠেয় অলিম্পিক গেম্‌সগুলিতে ভারতীয় ক্রীড়াবিদদের অংশগ্রহণকে সফল করে তুলতে একটি সুসংবদ্ধ কার্যপরিকল্পনা গড়েতোলা হবে। এই লক্ষ্যে গঠন করা হবে একটি বিশেষ টাস্ক ফোর্স।

শুক্রবার,মন্ত্রিসভার এক বৈঠকে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি জানান,টাস্ক ফোর্সটির কাজ হবে খেলাধূলা সংক্রান্ত সুযোগসুবিধার প্রসার, খেলোয়াড়দেরপ্রশিক্ষণ ও অনুশীলন, নির্বাচন পদ্ধতি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে একসামগ্রিক কৌশল স্থির করা। দেশের এবং বিদেশের ক্রীড়া বিশেষজ্ঞদের নিয়ে গড়ে তোলা হবেএই বিশেষ টাস্ক ফোর্সটি।

আগামীকয়েকদিনের মধ্যেই এই টাস্ক ফোর্স গঠন করা হবে বলে প্রসঙ্গত উল্লেখ করেন শ্রী মোদী ।

PG/SKD/DM/