পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নিউইয়র্ক সিটিতে বিভিন্ন মার্কিন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসারদের সঙ্গে বৈঠকে ভারতে বিনিয়োগের সুযোগ সুবিধার বিষয়গুলি তুলে ধরবেন। কাল সন্ধ্যাতেই তিনি নিউইয়র্ক শহরে এসে পৌঁছেছেন।
আজ এক গোলটেবিল বৈঠকে জে পি মর্গান এবং ব্ল্যাক স্টোন সহ বিভিন্ন আর্থিক সংস্থা ও প্রতিষ্ঠানের মুখ্য প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। শিল্প নীতি ও বিকাশ সম্পর্কিত দফতরের সহযোগিতায় টাইম ম্যাগাজিন ও ফরচুন আযোজিত এক অনুষ্ঠানে আমেরিকার শীর্ষ স্থানীয় সি.ই.ও-দের সঙ্গে আলাপ-আলোচনায় মিলিত হবেন তিনি। যে সমস্ত মার্কিন সংস্থার প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে আজ আলোচনায় অংশগ্রহণ করবেন, তার মধ্যে রয়েছে লকহীড মার্টিন, ফোর্ড, আই.বি.এম., পেপসিকো, জি.ই., মাস্টার কার্ড ইত্যাদি।
প্রচার মাধ্যম, প্রযুক্তি ও যোগাযোগ সম্পর্কে আলোচনার জন্য আয়োজিত এক গোলটেবিল বৈঠকেও প্রধানমন্ত্রী যোগ দেবেন।
গুয়ানার প্রেসিডেন্ট মিস্টার ডেভিড এ গ্যাঙ্গারের সঙ্গেও এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি মিলিত হবেন।
PG/SKD/AS/S