পিএমইন্ডিয়া
ফরিদাবাদে একটি আঞ্চলিক জৈব প্রযুক্তি কেন্দ্র স্থাপনের লক্ষ্যে সংসদে বিল পেশের বিষয়টিকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই বিল পেশের উদ্দেশ্য হল – প্রস্তাবিত আঞ্চলিক কেন্দ্রটিকে আইনি মর্যাদা দান; সেইসঙ্গে জৈব প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে এর স্বশাসিত পরিচালন।
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতিক্রমে ২০০৮-এর নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক নির্দেশে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। ফরিদাবাদে জৈব প্রযুক্তি সংক্রান্ত পঠন-পাঠন ও গবেষণার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এই প্রতিষ্ঠানটিতে।
PG/SKD/SB