Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আদালতের কাজকর্মে প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

আদালতের কাজকর্মে প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী


বিগত ১০০ বছরেপাটনা উচ্চ আদালত এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। গত এক শতক ধরেঅর্জিতসাফল্য ও শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে হলে এই কাজ আরও এগিয়ে নিয়ে যেতে হবে।

শনিবার, পাটনা উচ্চ আদালতের শতবর্ষ পূর্তি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণদানকালে একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন সঙ্কল্প গ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলকেই আগামী বছরগুলিতে নতুন দিকচিহ্ন স্থাপন করে যেতে হবে।

প্রযুক্তির ক্ষমতা ও সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আদালতের কাজকর্মের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির আশ্রয় গ্রহণ একান্ত জরুরি। কারণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার মামলা ও বিচারের ক্ষেত্রে গুণগত পরিবর্তন সম্ভব করে তুলতে পারে।

PG/SKD/DM