Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আন্টার্টিকায় মাউন্ট ভিনসন অভিযানের আগে অরুনিমা সিনহার হাতে জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী


আন্টার্টিকায় মাউন্ট ভিনসন অভিযানে যাওয়ার আগে অরুনিমা সিনহার হাতে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

মাউন্ট এভারেস্ট অভিযানকারী প্রথম দিব্যাঙ্গ মহিলা অরুনিমা সিনহা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আন্টার্টিকায় তাঁর আসন্ন পর্বতাভিযান সম্পর্কে অবহিত করেন। শ্রী মোদী তাঁর অসাধারণ সাফল্যের প্রশংসা করে এবারের অভিযানের জন্য তাঁকে শুভকামনা জানান।

এর আগে, অরুনিমা সিনহা প্রথম দিব্যাঙ্গ মহিলা হিসাবে পাঁচ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অভিযানের কৃতিত্ব অর্জন করেন।

CG/BD/SB