পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার আন্তর্জাতিক অপরাধপ্রতিরোধ ও গুরুতর সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় সহযোগিতা ও তথ্যের আদানপ্রদানের জন্যভারত এবং ব্রিটেন ও নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে সমঝোতা স্মারকে (মউ) স্বাক্ষরেরঅনুমোদন দিল|
ভারত ও ব্রিটেনের মধ্যে ইতোমধ্যেই অপরাধের তদন্ত ও মামলা করা, অপরাধের আয়,এর সরঞ্জাম (মুদ্রা হস্তান্তরের অপরাধ সহ) ও সন্ত্রাসবাদী তহবিলের খোঁজ, নিয়ন্ত্রণকরা, বাজেয়াপ্ত করার একটি চুক্তি রয়েছে, যা ১৯৯৫ সালে স্বাক্ষরিত হয়েছিল| দুই দেশআন্তর্জাতিক অপরাধ ও গুরুতর সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় সহযোগিতাকে আরও শক্তিশালীকরতে চায়| এই মউ নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতাকে আরও জোরদার করবে, যা পারস্পরিকলাভজনক|
***
PG/A.D.