Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রীর বার্তা


আন্তর্জাতিক নারী দিবসে আমি নারীদের অদম্য সাহস ও নাক্ষত্রিক সাফল্যের প্রতি অভিবাদন জানাই |
আমাদের উন্নয়নের অভিযাত্রায় নারীদেরকে সমান ও অবিচ্ছেদ্য অংশীদার করার সংকল্পকে আজ আমরা নতুন ভাবে গ্রহণ করছি | নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আমার সরকার বেশ কিছু ব্যবস্থা নেবার পদক্ষেপ করেছে | ভারতের উন্নতির লক্ষ্যে আমাদের মূল ভাবনার এটাই হলো কেন্দ্রীয় দিক এবং তা হলো আমাদের সকল নাগরিকদের জন্য একটি সুযোগ ও সম্ভ্রমের জীবন |
‘বেটি বাঁচাও বেটি পড়াও’ যোজনার মধ্য দিয়ে কন্যা সন্তানকে ঘিরে মানসিকতার আমূল পরিবর্তনের প্রয়াস নেওয়া হয়েছে এবং কন্যা সন্তানের শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে | সুকন্যা সম্রুদ্ধি যোজনা তরুণী নারীর বিয়ে ও শিক্ষার ব্যাপারে মদত যোগাবে | মুদ্রা ব্যাঙ্ক হাজার হাজার নারীকে আর্থিক স্বনির্ভরতা অর্জনে সাফল্য পেতে সাহায্য করবে |
সম্প্রতি পেশ করা কেন্দ্রীয় বাজেট বিস্তৃত ক্ষেত্র নিয়ে কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্প উন্মোচিত করেছে, যেমন, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনা এবং অটল পেনশন যোজনা | এগুলো নারীদের ব্যাপক ভাবে উপকৃত করবে |
আমাদের মাথা লজ্জায় ঝুঁকে পড়ে যখন আমরা নারীদের বিরূদ্ধে অপরাধের কোনো ঘটনা ঘটতে শুনি | নারীদের বিরূদ্ধে সমস্ত রকমের অন্যায়-অবিচার ও বৈষম্যের অবসানে আমাদের কাঁধে-কাঁধ মিলিয়ে হাঁটতে হবে | সরকার ওয়ান-স্টপ সেন্টার স্থাপন করছে, যেখান থেকে হিংসা ও লাঞ্ছনার শিকার নারীকে সহায়তা, আইনি উপদেশ ও মনস্তাত্ত্বিক পরামর্শ দেওয়া হবে | সরকার মোবাইল হেল্পলাইনও চালু করছে যার মধ্য দিয়ে কোন নারী ১৮১ নম্বরে ডায়াল করে প্রয়োজনীয় পরামর্শ ও আনুষঙ্গিক পরিষেবা গ্রহণে সক্ষম হবেন |
আমি প্রত্যেকের ও সবার সমর্থন চাই যাতে আমাদের এই স্বপ্নকে সাফল্যে রুপান্তরিত করা যায় |