পিএমইন্ডিয়া
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাহারিন, কুয়েত, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং ব্রিক্সভুক্ত দেশগুলির সঙ্গে যুব বিনিময় কর্মসূচি রূপায়ণের লক্ষ্যে স্বাক্ষরিত মউগুলি সম্পর্কে বিশদভাবে অবহিত করা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী স্বয়ং।
আন্তর্জাতিক যুব বিনিময় কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দেশের যুবক ও তরুণদের মধ্যে মত ও মূল্যবোধের আদানপ্রদানকে বিশেষভাবে উৎসাহিত করা হয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে যুবসমাজ বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতাও লাভ করে। এছাড়াও, চুক্তিবদ্ধ দেশগুলির নাগরিকদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ গড়ে ওঠার মাধ্যমে শান্তি ও মৈত্রীর সম্পর্ক বিশেষ প্রসার লাভ করে।
PG/SKD/DM/S