Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক সৌর সমঝোতার শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সৌর সমঝোতার শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সৌর সমঝোতার শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সৌর সমঝোতার শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী


ফ্রান্সের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেট্রোরেলে গেলেন গুরগাওঁ-এ। উপলক্ষ, আন্তর্জাতিক সৌর সমঝোতা সদর দপ্তরের শিলান্যাস।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফরাসী প্রেসিডেন্ট মিঃ ফ্রাঁসোয়া ওলাঁদ আজ দিল্লি থেকে মেট্রোয় রওনা হন গুরগাঁও-এর উদ্দেশে।

শিলান্যাস অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের মতো একটি কঠিন সমস্যার মোকাবিলায় আন্তর্জাতিক চিন্তাভাবনার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন যে, প্যারিসে সি ও পি-২১ শীর্ষ বৈঠকের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর একটি হল ‘মিশন ইনোভেশন’, যার সাহায্যে প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে বিশুদ্ধ জ্বালানি সুলভ করে তোলার লক্ষ্য রয়েছে। অন্য পদক্ষেপটি হল আন্তর্জাতিক সৌর সমঝোতা। এই কর্মসূচির লক্ষ্য, পর্যাপ্ত সূর্যালোক রয়েছে এই ধরণের রাষ্ট্রগুলির মধ্যে এক সহযোগিতার বন্ধন গড়ে তোলা, যাতে সূর্যালোক থেকে জ্বালানি তথা বিদ্যুৎ আহরণ সম্ভব হয়ে ওঠে। জলবায়ু পরিবর্তনের যাঁরা শিকার হয়েছেন, তাঁদের কাছে আন্তর্জাতিক সৌর সমঝোতা হয়ে উঠবে এক ধরণের জীবনরেখা। রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সৌর সমঝোতাও একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন।

PG/SKD/SB/S