পিএমইন্ডিয়া
মানব শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কে পঠনপাঠন ও গবেষণার স্বার্থে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনুকূলে এক বিশেষ বিধি চালু করার বিষয়ে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠকটি। যে সমস্ত মৃতদেহের কোন দাবিদার নেই, সেগুলি যাতে পঠনপাঠন ও গবেষণার স্বার্থে দ্বীপপুঞ্জের মেডিকেল কলেজে পাঠানো যায় তা সম্ভব করে তুলতেই মন্ত্রিসভার এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, পোর্ট ব্লেয়ারের জি বি পন্থ হাসপাতালটিকে উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে ১০০ শয্যার এক মেডিকেল কলেজে উন্নীত করেছে আন্দামান ও নিকোবর প্রশাসন। কলেজের এম বি বি এস কোর্সের প্রথম বছরে ছাত্র ভর্তির বিষয়টি ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে আন্দামান ও নিকোবর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ক্লাস শুরু হয়েছে ২০১৫-র ১ সেপ্টেম্বর থেকে।
PG/SKD/DM/S