পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১৭ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, নেদারল্যান্ডসের মহামান্য প্রধানমন্ত্রী রব জেটেন-এর সঙ্গে নেদারল্যান্ডসের জল ব্যবস্থাপনার এক অনন্য নিদর্শন – আফসলুইটডাইক – বাঁধ পরিদর্শন করেন।
এই পরিদর্শনটি উদ্ভাবনী জল ব্যবস্থাপনা সমাধান, জলবায়ু সহনশীলতা এবং সুস্থায়ী পরিকাঠামো গড়ার প্রতি উভয় দেশের অভিন্ন অঙ্গীকারকে বিশেষভাবে তুলে ধরে। ৩২ কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ ও সংযোগসড়ক হিসেবে আফসলুইটডাইক বন্যা নিয়ন্ত্রণ এবং ভূমি পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশ্বজুড়ে একটি আদর্শ মানদণ্ড হিসেবে স্বীকৃত; এটি নেদারল্যান্ডসের বিশাল অংশকে উত্তর সাগরের আগ্রাসন থেকে রক্ষা করার পাশাপাশি মিষ্টি জল সংরক্ষণের সুযোগও করে দেয়।
এই বাঁধ পরিদর্শনকালে ‘আফসলুইটডাইক’ এবং ভারতের গুজরাট রাজ্যে বাস্তবায়নাধীন উচ্চাভিলাষী ‘কালপসার’ প্রকল্পের মধ্যকার সাদৃশ্যগুলোর ওপর বিশেষ আলোকপাত করা হয়। ‘কালপসার’ প্রকল্পের মূল লক্ষ্য হলো খাম্বাত উপসাগরের ওপর দিয়ে একটি বিশাল মিষ্টি জলের জলাধার গড়ে তোলা, যার সঙ্গে জোয়ার-ভাটা শক্তি উৎপাদন, সেচ ব্যবস্থা এবং পরিবহন পরিকাঠামোকে সমন্বিত করা হবে। এই প্রেক্ষাপটে, ‘কালপসার’ প্রকল্পে কারিগরি সহযোগিতার লক্ষ্যে ভারতের ‘জলশক্তি মন্ত্রক’ এবং নেদারল্যান্ডসের ‘পরিকাঠামো ও জল ব্যবস্থাপনা মন্ত্রক’-এর মধ্যে একটি আশয়পত্র স্বাক্ষরিত হওয়াকে উভয় পক্ষই স্বাগত জানায়।
উভয় নেতা অভিমত প্রকাশ করেন যে, জল প্রকৌশল বা হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নেদারল্যান্ডসের বিশেষ দক্ষতা এবং ভারতের প্রকল্প বাস্তবায়নের বিশাল পরিসর – উভয় দেশের জন্য পারস্পরিক কল্যাণকর অংশীদারিত্ব গড়ে তোলার অপার সুযোগ সৃষ্টি করেছে। এই পরিদর্শনটি ‘ভারত-নেদারল্যান্ডস জল বিষয়ক কৌশলগত অংশীদারিত্ব’-কে পুনরায় সুদৃঢ় করেছে এবং উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রতি উভয় দেশের অভিন্ন অঙ্গীকারকে বিশেষভাবে তুলে ধরেছে।
SC/SB/AS
An area in which the Netherlands has done pioneering work is water resources. There is a lot the entire global community can learn from them.
— Narendra Modi (@narendramodi) May 17, 2026
This morning, I had the opportunity to visit the Afsluitdijk and understand the salient features of this project. I am thankful to PM… pic.twitter.com/dYFfiAuzKZ
Sharing some more glimpses from the visit to the Afsluitdijk… pic.twitter.com/8Gmu0jRUIX
— Narendra Modi (@narendramodi) May 17, 2026
Een gebied waarop Nederland baanbrekend werk heeft verricht, is waterbeheer. De hele internationale gemeenschap kan hier veel van leren.
— Narendra Modi (@narendramodi) May 17, 2026
Vanmorgen heb ik de kans gehad om de Afsluitdijk te bezoeken en inzicht te krijgen in de belangrijkste kenmerken van dit project. Ik ben… pic.twitter.com/idjsR9SuJv
Hierbij nog wat meer foto’s van het bezoek aan de Afsluitdijk… pic.twitter.com/em8zCcLvy7
— Narendra Modi (@narendramodi) May 17, 2026