Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আফ্রিকায় উন্নয়নমূলক সহযোগিতার লক্ষ্যে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর মধ্যে মউ স্বাক্ষরের প্রস্তাবে মন্ত্রিসভার সায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আফ্রিকায় উন্নয়নমূলক সহযোগিতা লক্ষ্যে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর মধ্যে মউ বা সমঝোতাপত্র স্বাক্ষরের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। আফ্রিকা মহাদেশের উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচিগুলি রূপায়ণে দু’দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এই মউ এক কাঠামো ব্যবস্থা গড়ে তুলবে। আশা করা হচ্ছে, এর ফলে ভারত ও আফ্রিকার দেশগুলির মধ্যে রাজনৈতিক তথা অর্থনৈতিক যোগসূত্র আরও মজবুত হবে, সেই সঙ্গে, ভারতের সামরিক স্বার্থের বিষয়টিও সুরক্ষিত থাকবে।

CG/BD/SB…