Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে পূর্বাভাস ব্যবস্থাকে উন্নত করে তুলতে তিনটি দেশের সঙ্গে চুক্তি


কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের ‘আর্থ সিস্টেম সায়েন্স অর্গানাইজেশন’ (ই এস এস ও-এম ও ই এস)-এর সঙ্গে যুক্তরাজ্য, কোরিয়া এবং অস্ট্রেলিয়ার ভূ-বিজ্ঞান ও জলহাওয়া সম্পর্কিত সংস্থাগুলির মধ্যে এক অত্যাধুনিক ও অভিন্ন ভূ-ব্যবস্থা মডেল গড়ে তোলার লক্ষ্যে চুক্তি সম্পাদনের বিষয়টিতে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই চুক্তি স্বাক্ষরের ফলে বিজ্ঞান-সম্পদের পারস্পরিক বিনিময় যেমন সম্ভব হয়ে উঠবে, তেমনই আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে পূর্বাভাসদানের জন্য এক উন্নত ব্যবস্থাও গড়ে তোলা যাবে।

চুক্তিটি স্বাক্ষরিত হবে সম্ভবত আগামী মাসে।

SSS/SKD/DM/