Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আমদানি ও রপ্তানি সম্পর্কিতআইনের সংশোধন প্রস্তাবে মন্ত্রিসভার সম্মতি


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে বুধবার আমদানি ও রপ্তানি আইন সম্পর্কিত কয়েকটি প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। অনুমোদিতপ্রস্তাবগুলির মধ্যে রয়েছে :

১) কাস্টমস্‌ আইন ১৯৬২’র সংশোধন,

২) আমদানি শুল্ক আইন ১৯৭৫-এর সংশোধন,

৩) কেন্দ্রীয় রপ্তানি সম্পর্কিত আইন ১৯৪৪-এর সংশোধন,

৪) কেন্দ্রীয় রপ্তানি শুল্ক হার আইন ১৯৮৫’র বিলোপ, এবং

৫) যে সমস্ত আইনের আওতায় সেস্‌ ধার্য করা হয়, তা র কিছু কিছু সংস্থান বাদ দেওয়া বা সংশোধন করা।

পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি চালু হওয়ার পর বিভিন্ন আইনে যে সমস্তসংস্থান রয়েছে, তা র অনেকগুলিরই আর কোনও প্রসঙ্গিকতা থাকবে না। ফলেসংশ্লিষ্ট আইন সংশোধন বা আইনের সংস্থানের আওতায় কোনও কোনও বিষয় বাতিল করার মাধ্যমেঅপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক অংশগুলি প্রত্যাহার করে নেওয়া হবে।

PG/SKD/SB