Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আম্বেদকরজয়ন্তী উপলক্ষে আগামীকাল প্রধানমন্ত্রীর নাগপুর সফর


আম্বেদকরজয়ন্তী উপলক্ষে আগামীকাল নাগপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকটি ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আম্বেদকর জয়ন্তী এক বিশেষউপলক্ষ। এই কারণে আগামীকাল নাগপুর সফরের সুযোগ পেয়ে আমি নিজেকে খুবই সম্মানিত বোধকরছি।

নাগপুরেআমি প্রার্থনা জানাব দীক্ষা ভূমিতে। এটি হল ডঃ আম্বেদকরের বিশেষ স্মৃতি বিজড়িতএকটি পবিত্র স্থান।

আগামীকালনাগপুরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষেরজীবনযাত্রায় এই প্রকল্পগুলির এক ইতিবাচক প্রভাব থাকবে।

উন্নয়নপ্রকল্পগুলির মধ্যে রয়েছে আইআইআইটি, আইআইএম এবং এইম্‌স। এছাড়াও, সূচনা হবে কোরাডিতাপবিদ্যুৎ কেন্দ্রের। একটি জনসভাতেও ভাষণ দেব আমি।

ডিজিধনমেলার এক বিশেষ অনুষ্ঠানেও আমি অংশগ্রহণ করব। ‘লাকি গ্রাহক যোজনা’ এবং ‘ডিজিধনব্যাপার যোজনা’র মেগা ড্র-এ যাঁরা বিজয়ী হয়েছেন তাঁদের আমি পুরস্কৃত করব।

একসমৃদ্ধ, বলিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক ভারতবর্ষের স্বপ্ন দেখতেন ডঃ আম্বেদকর। তাঁরসেই লক্ষ্য পূরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা।

PG/SKD/DM