পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৫ মে, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের আওতায় আরও দুটি সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে দেশের প্রথম বাণিজ্যিক Mini/Micro-LED ডিসপ্লে উৎপাদন ইউনিট (GaN প্রযুক্তিভিত্তিক) এবং একটি সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিট।
গুজরাটে স্থাপিত হতে চলা এই দুই প্রকল্পে মোট প্রায় ৩,৯৩৬ কোটি টাকা বিনিয়োগ হবে এবং প্রায় ২,২৩০ জন দক্ষ পেশাদারের কর্মসংস্থান সৃষ্টি হবে।
অনুমোদিত দুটি প্রকল্পের বিবরণ
১। ক্রিস্টাল ম্যাট্রিক্স লিমিটেড গুজরাটের ঢোলেরায় GaN (Gallium Nitride) ভিত্তিক Mini/Micro-LED ডিসপ্লে প্যানেল উৎপাদনের জন্য কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ও ATMP সমন্বিত ইউনিট গড়ে তুলবে। এর উৎপাদন ক্ষমতা হবে বার্ষিক ৭২,০০০ বর্গমিটার ডিসপ্লে প্যানেল এবং ২৪,০০০ সেট RGB ওয়েফার (GaN epitaxy)। টিভি ও বাণিজ্যিক ডিসপ্লে, স্মার্টফোন, ট্যাবলেট, গাড়ির ডিসপ্লে, XR গ্লাস ও স্মার্টওয়াচ-এ এর ব্যবহার হবে।
২। সুচি সেমিকন প্রাইভেট লিমিটেড গুজরাটের সুরাটে একটি আউটসোর্স করা Semiconductor Assembly and Test ইউনিট গড়ে তুলবে। এর
উৎপাদন ক্ষমতা হবে বছরে ১,০৩৩.২০ মিলিয়ন চিপ। পাওয়ার ইলেকট্রনিক্স,
অ্যানালগ IC, যানবাহন, শিল্পক্ষেত্রের স্বয়ংক্রিয়তা, বৈদ্যুতিন ভোগ্যপণ্য প্রভৃতিতে এর ব্যবহার হবে।
এই দুটি অনুমোদনের সুবাদে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের আওতায় মোট প্রকল্পের সংখ্যা বেড়ে হল ১২, মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১.৬৪ লক্ষ কোটি টাকা।
এরফলে বিশ্বমানের চিপ ডিজাইনিং-এ ভারতের সক্ষমতা আরো বাড়বে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।
সরকার ইতিমধ্যেই ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১০৪টি স্টার্টআপকে ডিজাইন পরিকাঠামোর সহায়তা দিয়েছে, যার ইতিবাচক প্রভাব চিপ ডিজাইনিং-এর উপর পড়ছে।
অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে ২টি ইতিমধ্যেই বাণিজ্যিক রপ্তানি শুরু করেছে। আরও ২টি শীঘ্রই শুরু করবে।
SC/SD/NS
Cabinet’s approval of new projects under the India Semiconductor Mission is a part of our efforts towards making India a leader in the global semiconductor value chain, focussing on manufacturing, packaging and advanced materials. India’s advances in the world of semiconductors…
— Narendra Modi (@narendramodi) May 5, 2026