পিএমইন্ডিয়া
জাতীয় শিক্ষানবিশি প্রসার কর্মসূচিটি অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। আজ এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। এই কর্মসূচিটি রূপায়িত হবে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে। এর আওতায় ৫০ লক্ষ শিক্ষানবিশ’কে প্রশিক্ষণ দেওয়া হবে ২০১৯-২০ সাল পর্যন্ত।
এই কর্মসূচি রূপায়ণের দায়িত্ব কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের। শিক্ষানবিশ নিয়োগের জন্য নিয়োগকর্তাদের নানাভাবে উৎসাহিত করা হবে। এই কর্মসূচির আওতায় শিক্ষানবিশদের স্টাইপেন্ড দেওয়ার ক্ষেত্রে ২৫ শতাংশ ব্যয়ভার বহন করবে কেন্দ্রীয় সরকার। শিক্ষানবিশ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তাদের সরকারিভাবে আর্থিক সুযোগ-সুবিধা দানের ব্যবস্থা এই প্রথম চালু হচ্ছে। শুধু তাই নয়, এর আওতায় প্রাথমিক প্রশিক্ষণ দানের ব্যবস্থাও রয়েছে। প্রাথমিক প্রশিক্ষণ দানের ক্ষেত্রে মোট ব্যয়ের ৫০ শতাংশই বহন করবে কেন্দ্রীয় সরকার।
PG/SKD/SB/S