পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভা রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-কে সংগঠিত গ্রুপ ‘এ’-র স্বীকৃতি দিয়েছে। এর ফলে, পয়লা জানুয়ারি, ২০০৬ থেকে আরপিএফ আধিকারিকরা নন-ফাংশানাল ফিনান্সিয়াল আপগ্রেডেশন (এনএফএফইউ) এবং ৬ই জুন, ২০০০ থেকে সিনিয়র ডিউটি পোস্ট (এসডিপি)-এর ৩০ শতাংশ নন-ফাংশানাল সিলেকশন গ্রেডের (এনএফএসজি) সুবিধা পাবেন। কর্মী এবং প্রশিক্ষণ দপ্তরের ২০০৯ সালের ২৪শে এপ্রিল এবং ২০০০ সালের ৬ই জুনের নির্দেশিকা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এই সিদ্ধান্তের ফলে আরপিএফ-এ কর্মরত আধিকারিকরা সংগঠিত গ্রুপ ‘এ’ সার্ভিসের মর্যাদা পাওয়ায় তাঁদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি পাবে যার ফলে, তাঁদের কাজে উৎসাহ বাড়বে। আরপিএফ-এর উপযুক্ত আধিকারিকরা এই সিদ্ধান্তে উপকৃত হবেন।
দিল্লি হাইকোর্টের ২০১২ সালের ৪ ডিসেম্বরের রায়ে রেলকে আরপিএফ-এর আধিকারিকদের সংগঠিত গ্রুপ ‘এ’-র মর্যাদার নির্দেশ দিয়েছিল। ২০১৯-এর ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টও এই রায়কে বহাল রাখে। এরপর, রেল বোর্ড এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রস্তাব দেয়।
CG/CB/DM