Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আর্জেন্টিনায়অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংগঠনের একাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গৃহীত ভারতেরঅবস্থান ও দৃষ্টিভঙ্গিকে সমর্থন কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ বাণিজ্য দপ্তরেরএকটি নোটে অনুমোদন দানের মাধ্যমে২০১৭-র ডিসেম্বরে আর্জেন্টিনার বুয়েন্‌স এয়ার্‌স-এঅনুষ্ঠিতবিশ্ব বাণিজ্য সংগঠন (ডব্ল্যুটিও)-এর একাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গৃহীতভারতের অবস্থান ও দৃষ্টিভঙ্গিকে একটি কর্মপরবর্তী প্রক্রিয়া হিসেবে সমর্থন জানানোহয়। সম্মেলনে ভারতের এই দৃষ্টিভঙ্গি গ্রহণের মূল লক্ষ্য ছিল মন্ত্রী পর্যায়েরসম্মেলন চলাকালীন ভারতের স্বার্থ, অগ্রাধিকার এবং উদ্বেগের বিষয়গুলিকে যথোচিতভাবেপেশ করা।

এই সম্মেলনে গৃহীতসিদ্ধান্তগুলির মধ্যে ছিল, ২০১৯ সালে দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে একটি স্থিরসিদ্ধান্তে উপনীত হওয়ার লক্ষ্যে মৎস্যচাষের ওপর ভর্তুকিদান সম্পর্কিত একটিকর্মসূচি পেশ এবং ভারতের পক্ষ থেকে বৈদ্যুতিন বাণিজ্য সম্পর্কে উত্থাপিত একটিপ্রস্তাব সম্পর্কে আলোচনা ও মতবিনিময় সহ আরও কয়েকটি বিষয়। তবে, বিনিয়োগ সংক্রান্তসুযোগ-সুবিধা, ক্ষুদ্র, মাঝারি এবং অতিক্ষুদ্র শিল্প সংস্থা, লিঙ্গানুপাত এবংবাণিজ্যের মতো নতুন নতুন বিষয়গুলিতে মতৈক্যের অভাবে কোনরকম সিদ্ধান্ত গ্রহণ করাযায়নি। শুধু তাই নয়, সর্বসম্মতিক্রমে মন্ত্রী পর্যায়ের এই সম্মেলন থেকে কোনরকমঘোষণাপত্রও প্রকাশিত ও প্রচারিত হয়নি। বহুপাক্ষিক বিভিন্ন বিষয়, দোহা কর্মসূচি এবংবিকাশশীল দেশগুলির ক্ষেত্রে বিশেষ এবং বৈষম্যমূলক আচার-আচরণ সম্পর্কে কোনরকম বিশেষউল্লেখ না থাকার ফলে ভারতও এই ঘোষণাপত্রের বিষয়টিতে সম্মতি জানায়নি।

PG/SKD/DM