পিএমইন্ডিয়া
চতুর্দশ অর্থ কমিশনের কার্যকালে (২০১৫-২০) আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা এবং রাজ্যগুলির অতিরিক্ত আর্থিক ঘাটতি সম্পর্কে সরকারের কাছে পেশ করা সুপারিশগুলিতে আজ অনুমোদন দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক।
রাজ্যগুলির মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৩ শতাংশের মধ্যে আর্থিক ঘাটতির পরিমাণ বেঁধে দেওয়ার সুপারিশ পেশ করা হয় চতুর্দশ অর্থ কমিশনের পক্ষ থেকে। এছাড়াও, রাজ্যগুলির ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক ঘাটতির বিষয়ে প্রতি বছরই লক্ষ্যমাত্রা স্থির করার প্রস্তাব দেওয়া হয় অর্থ কমিশনের পক্ষ থেকে।
২০১৫-১৬ অর্থ বছরটি ইতিমধ্যেই অতিক্রান্ত। এই কারণে ঐ অর্থ বছরের জন্য অতিরিক্ত ঋণের কোন সুযোগ পাবে না রাজ্যগুলি। তবে, চতুর্দশ অর্থ কমিশনের বাকি সময়কালে, অর্থাৎ, ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ সাল পর্যন্ত সংশ্লিষ্ট রাজ্যগুলি এই ঋণ সহায়তা কতটা পেতে পারে তা স্থির করা হবে অর্থ কমিশন নির্দিষ্ট সূচক অনুযায়ী।
তবে, রাজ্য সরকারগুলির নেওয়া ঋণের পরিমাণ যেহেতু অর্থ কমিশন নির্দিষ্ট আর্থিক ঘাটতির মধ্যেই সীমাবদ্ধ থাকে সেই কারণে কেন্দ্রীয় সরকারের কোষাগারে এর কোনরকম প্রভাব পড়বে না।
PG/SKD/DM/S