পিএমইন্ডিয়া
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিরপৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের আর্মড ফোর্সেস হেড কোয়ার্টার(এ.এফ.এইচ.কিউ.) সিভিল সার্ভিসে পুনর্গঠনের অংশ হিসেবে নিয়মিত পর্যায়ে ৭টিপ্রিন্সিপাল ডিরেক্টর এবং ৩৬টি ডিরেক্টরের পদের অনুমোদন দিল |
এ.এফ.এইচ.কিউ. সিভিল সার্ভিসে এই নিয়মিত পদ সৃষ্টি হওয়ার ফলে ক্যাডারেরঘাটতি মিটবে| আরও ভালোভাবে ক্যাডার ম্যানেজমেন্ট এবং পরিষেবার দক্ষতা বৃদ্ধিরজন্যই এই পদক্ষেপ| কোনো বাড়তি খরচ ছাড়াই এটা একটা উদ্ভাবনী পদক্ষেপ যা ক্যাডারম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে সুবিধাজনক হবে এবং এর উন্নততর ব্যবহারও হবে|
পদোন্নতির মাধ্যমে পদ পূরণের পরিবর্তে নিয়মিত পদ সৃষ্টির ফলে ক্যাডারম্যানেজমেন্টে আরও বেশ স্বচ্ছতা সুনিশ্চিত হবে| নিয়মিত পদগুলোতে আরও বেশি দায়িত্বঅর্পণ করার মধ্য দিয়ে এ.এফ.এইচ.কিউ. সিভিল সার্ভিসের আধিকারিকদের ক্ষেত্রেউত্পাদনশীলতা ও গ্রহণ যোগ্যতা নিয়ে আসবে|
*****
A.D.