Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আসন্ন রিও অলিম্পিকে অংশগ্রহণকারী সম্ভাব্য ভারতীয় ক্রীড়া প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর

আসন্ন রিও অলিম্পিকে অংশগ্রহণকারী সম্ভাব্য ভারতীয় ক্রীড়া প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর


আসন্ন রিও অলিম্পিকে ভারতের সম্ভাব্য প্রতিনিধিত্বকারী ৬০ জন খেলোয়াড়ের সঙ্গে আজ এক আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ক্রীড়া প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেই আলাদাভাবে কথা বলেন তিনি। বিশ্বের বৃহত্তম ক্রীড়া মঞ্চে সর্বশক্তি দিয়ে সাফল্য অর্জনের জন্য তিনি তাঁদের বিশেষভাবে উৎসাহিত করেন।

ক্রীড়া প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন মেরি কম, অঞ্জু ববি জর্জ এবং পি গোপীচাঁদের মতো কয়েকজন বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড়ও।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৩টি বিভিন্ন ক্রীড়া ক্ষেত্র থেকে ১০০-রও বেশি ভারতীয় খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে রিও অলিম্পিক গেম্‌স-এর জন্য।

ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং-ও।

PG/SKD/DM