Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আসামে দুটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

আসামে দুটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী


আজ আসামের ডিব্রুগড়ে দুটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রকল্প দুটি হল – ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড এবং নুমালিগড় রিফাইনারিজ লিমিটেড।

এই উপলক্ষে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দুটি প্রকল্পই বিশেষ দুটি কারণে জাতির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, এই প্রকল্প দুটিতে প্রাকৃতিক কাঁচামাল ব্যবহারের মাধ্যমে মূল্য সংযোজিত হবে এবং দ্বিতীয়ত, আসামের যুব ও তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে। প্রকল্প দুটি জাতির উদ্দেশে উৎসর্গ করার ফলে আসাম সহ সারা দেশে খুশি ও আনন্দের মেজাজ তিনি লক্ষ্য করছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

নির্দিষ্ট সময়কালের মধ্যেই প্রকল্প দুটির কাজ সম্পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী বলেন, এরফলে যেমন ব্যয়বাহুল্য কমানো গেছে, অন্যদিকে তেমনই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টিও ত্বরান্বিত হবে। তিনি বলেন, যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে দেশে দ্রুত শিল্পোন্নয়ন একান্তভাবে জরুরি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর ‘প্রগতি’ উদ্যোগের কথা তুলে ধরে বলেন, এই পদক্ষেপ গ্রহণের ফলে থেমে থাকা প্রকল্পগুলিতে আবার গতি সঞ্চার হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে পূর্ব ভারতের বিকাশ ও উন্নয়ন খুবই জরুরি। পরিকাঠামো ও যোগাযোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষভাবে যত্নবান হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

শ্রী নরেন্দ্র মোদী বলেন, ‘মুদ্রা’ ও ‘স্টার্ট আপ’ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যুবসমাজের কাছে কর্মসংস্থানের নতুন সুযোগ এনে দেবে। শুধুমাত্র বড় বড় শহরগুলিতেই নয়, ছোট ছোট শহরেও কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলতে হবে। তিনি বলেন, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়বাদের নীতিতে কেন্দ্রীয় সরকার বিশ্বাসী। তাই, উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করে যেতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে।

PG/SKD/SB