Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আহমেদাবাদের ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী, দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস দিলেন


নয়াদিল্লি, ১২ জুন, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। এই ঘটনা সারা দেশকে শোকে নিমজ্জিত করেছে এবং তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মন্ত্রীদের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। 
এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

 

SC/AC/SB