Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আয়কর ন্যায়পাল ও অপ্রত্যক্ষ কর ওমবাডসম্যানের প্রতিষ্ঠানকে তুলে দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার সায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আয়কর ন্যায়পাল ও অপ্রত্যক্ষ কর ন্যায়পাল প্রতিষ্ঠান দুটি তুলে দেওয়ার প্রস্তাবে সায় দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার এই বিষয়ে অনুমোদন জানানোর কারণ হল, জনসাধারণ নিজেদের অভিযোগ দাখিলের জন্য বিকল্প ব্যবস্হা বেছে নেয় এবং ওমবাডসম্যানের প্রতিষ্ঠানটি সেইসব নিয়মিত সমান্তরাল অভিযোগ দাখিলের ব্যবস্হার থেকে বেশি কার্যকরী বলে প্রমানিত হয়নি। সেইজন্য আয়কর ন্যায়পাল ও অপ্রত্যক্ষ কর ন্যায়পাল প্রতিষ্ঠানগুলিকে তুলে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত আয়কর সংক্রান্ত ন্যায়পাল দপ্তরটি আয়কর সংক্রান্ত অভিযোগগুলি শুনানির জন্য ২০০৩ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে, প্রতিষ্ঠানটি নিজের উদ্দেশ্য পূরণ করতে ব্যার্থ হয়েছে। অন্যদিকে, অভিযোগ দাখিলের নতুন নতুন প্রতিষ্ঠানে কাজ দ্রুত এগোচ্ছে। তাইজন্য করদাতারা কেন্দ্রীয় জন-অভিযোগ প্রতিকার ও নিয়ন্ত্রণ ব্যবস্হা (সিপিজিআরএএমএস), আয়কর সেবাকেন্দ্রের মতো প্রতিষ্ঠানগুলির দিকে বেশি ঝুঁকছেন। অপ্রত্যক্ষ কর ন্যায়পাল প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বিগত ২০১১ সালেই গ্রহণ করা হয়েছিল।

CG/SC/NS