পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টমাস ওল্ডহ্যাম (১৮১৬-১৮৭৮) এবং স্যর জর্জ আব্রাহাম গ্রিয়ারসন (১৮৫১-১৯৪১)-এর বিষয়ে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত নির্বাচিত কিছু পাণ্ডুলিপির এক সংস্করণ তুলে দেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিঃ এন্ডা কেনির হাতে। ভারতে টমাস ওল্ডহ্যাম এবং স্যর জর্জ আব্রাহাম গ্রিয়ারসন – এই দুই আইরিশ ভদ্রলোকের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শ্রী মোদী এই উপহার তুলে দেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর হাতে।
উল্লেখ্য, টমাস ওল্ডহ্যামের জন্ম ১৮১৬ খ্রিষ্টাব্দে ডাবলিনে। ১৮৫০ সালে ভারতে ভূতাত্ত্বিক সমীক্ষার কাজে তাঁকে এদেশে ভূতাত্ত্বিক সর্বেক্ষক হিসেবে নিয়োগ করা হয় এবং তিনি কাজ শুরু করেন তদানীন্তন বেঙ্গল গভর্নমেন্টের অধীনে। তিনি এই কাজের দায়িত্ব গ্রহণ করেন ১৮৫১ খ্রিষ্টাব্দের মার্চ মাসে। তাঁর নিয়োগের এই প্রথম দিনটি ভারতীয় ভূতাত্ত্বিক সমীক্ষা বিভাগের প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপন করা হয়। ভারতের প্রথম সুনির্দিষ্ট কয়লা মানচিত্র এবং পরবর্তীকালে অন্যান্য খনিজ পদার্থের মানচিত্র রচনা ছাড়াও ভারতে ফসিলস তথা জীবাশ্মের ওপরও তিনি বিস্তর লেখালেখি করেন।
অন্যদিকে, স্যর জর্জ এ গ্রিয়ারসন ছিলেন একজন আইরিশ সরকারি কর্মচারী যিনি ১৮৯৮ সালে ভারতের প্রথম ভাষাতাত্ত্বিক সমীক্ষা পরিচালনা করেন। ব্যক্তি ও পেশাগত দিক থেকে তিনি ছিলেন একজন ভাষাতত্ত্ববিদ। তাঁর এই সমীক্ষার ফলাফল ১৯০৩-১৯২৮ – এই সময়কালে নানা সময়ে প্রকাশিত হয়। বিভিন্ন ভারতীয় ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে তিনিই প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিশদ তথ্য তুলে ধরেন। ডাবলিনের ট্রিনিটি কলেজে গণিতের একজন ছাত্র হিসেবে গ্রিয়ারসন সংস্কৃত ও হিন্দি ব্যুৎপত্তির জন্য পুরস্কার লাভ করেন। ১৮৭৩ খ্রিষ্টাব্দের অক্টোবরে বাংলায় তিনি সরকারি কাজকর্মের ফাঁকে ফাঁকে ভাষা গবেষণার কাজেও মনোনিবেশ করেন। তাঁর দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল – সেভেন গ্রামার্স অফ দ্য ডায়ালেক্টস অ্যান্ড সাব-ডায়ালেক্টস অফ দ্য বিহারি ল্যাঙ্গুয়েজ (১৮৮৩-৮৭) এবং বিহার পেজেন্ট লাইফ (১৮৮৫)।
PG/SKD/DM/S
Presented reproductions of selected manuscripts & papers from the National Archives of India to Mr. @EndaKennyTD. pic.twitter.com/t9E18ia5pI
— Narendra Modi (@narendramodi) September 23, 2015
The selection is connected with Irish officials, Mr.Thomas Oldham & Sir George Abraham Grierson, recognising their contribution to India.
— NarendraModi(@narendramodi) September 23, 2015
Thomas Oldham was appointed geological surveyor in 1850. His joining day in 1851 is marked as foundation day of Geological Survey of India.
— NarendraModi(@narendramodi) September 23, 2015
Mr.Oldham conducted 1st systemic coal mapping of India & later initiated mapping of other minerals. He wrote a lot about fossils in India.
— NarendraModi(@narendramodi) September 23, 2015
Sir George A Grierson conducted the 1st linguistic survey of India, which was published over several years between 1903 to 1928.
— NarendraModi(@narendramodi) September 23, 2015
Grierson’s Linguistic Survey of India provided 1st scientifically based taxonomy of Indo-Aryan languages. pic.twitter.com/OdEqIkjeX8
— NarendraModi(@narendramodi) September 23, 2015
Also presented Mr.@EndaKennyTD a specially handcrafted piece of silver marble and roughly hewn sandstone rock. http://t.co/d2Bw6rJR59
— NarendraModi(@narendramodi) September 23, 2015