পিএমইন্ডিয়া
সুপ্রাচীন চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রসারেরলক্ষ্যে ভারত ও মায়ানমারের মধ্যে একটি মউ স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর প্রস্তাবটি অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মউটি স্বাক্ষরিত হলে সুপ্রাচীন চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ, আয়ুষপদ্ধতির প্রসার ও উন্নয়নে দুটি দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির কাজে উৎসাহিতহবে। শুধু তাই নয়, সুপ্রাচীন চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ আয়ুষ পদ্ধতিতে চিকিৎসারজন্য ওষুধ উৎপাদন, ভেষজ সংরক্ষণ এবং উৎপাদিত ওষুধের গুণমান উন্নত করে তোলারও সুযোগথাকবে এই মউ স্বাক্ষরের ফলে।
PG/SKD/DM