Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইউএনজিএ-রনব-নির্বাচিত প্রেসিডেন্ট আজ দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে


স্লোভাক প্রজাতন্ত্রের বিদেশ এবং ইউরোপীয় বিষয় সংক্রান্ত দপ্তরের মন্ত্রী তথা রাষ্ট্রসঙ্ঘের সাধারণপরিষদের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মিঃ মিরোস্ল্যাভ ল্যাজ্যাক আজ এখানে দেখা করেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

রাষ্ট্রসঙ্ঘের৭২তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য মিঃ মিরোস্ল্যাভল্যাজ্যাককে অভিনন্দিত করেন ভারতের প্রধানমন্ত্রী। ৭২তম সাধারণ পরিষদেরঅগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি সম্পর্কে মিঃ ল্যাজ্যাক এদিন আলোচনা করেন শ্রীনরেন্দ্র মোদীর সঙ্গে। রাষ্ট্রসঙ্ঘে নতুন দায়িত্বভার পালনের ক্ষেত্রে ভারত যে মিঃল্যাজ্যাককে পূর্ণ এবং গঠনমূলক সহযোগিতা করে যাবে সে সম্পর্কে তাঁকে প্রতিশ্রুতিদেন ভারতের প্রধানমন্ত্রী।

সন্ত্রাস,রাষ্ট্রসঙ্ঘের সংস্কার কর্মসূচি, নিরন্তর উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখাএবং জলবায়ু পরিবর্তন সমস্যার মোকাবিলায় রাষ্ট্রসঙ্ঘের এক বৃহত্তর ভূমিকারপ্রয়োজনীয়তা সম্পর্কে শ্রী মোদী এবং মিঃ ল্যাজ্যাক পরস্পরের সঙ্গে আলোচনা ওমতবিনিময় করেন।

PG/SKD/DM/