পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০১ অক্টোবর ২০২৬
ইউপিএসসি-র শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণদানকালে শ্রী নরেন্দ্র মোদী বলেন, ক্যাপ্টেন স্মিত মচ্ছর সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন সাহসের সর্বোচ্চ প্রকাশ।
প্রধানমন্ত্রী বলেছেন যে, নিজের জীবনহানির ভয় না পেয়ে ক্যাপ্টেন মচ্ছর অসীম সাহসের সঙ্গে লড়াই করে আরও একটি ৯/১১-র মতো আক্রমণ প্রতিহত করেছেন।
শ্রী মোদী বলেছেন যে ১৪০ কোটি ভারতীয় প্রণাম জানাচ্ছে ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে এবং তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন :
“ক্যাপ্টেন স্মিত মচ্ছর সারা বিশ্বকে সাহসের সর্বোচ্চ প্রকাশ দেখিয়ে দিয়েছেন।
নিজের জীবনের জন্য ভয় না পেয়ে লড়াই করেছেন সাহসের সঙ্গে এবং আরও একটি ৯/১১-র মতো ঘটনা প্রতিরোধ করেছেন।
১৪০ কোটি ভারতীয় প্রণাম জানাই ক্যাপ্টেন স্মিতকে এবং প্রার্থনা করছে তাঁর সুস্থতার জন্য।”
SC/AP/NS…
Captain Smit Machchhar has shown the world the highest form of courage.
— Narendra Modi (@narendramodi) October 1, 2026
Without fearing for his own life, he fought valiantly and prevented another 9/11 like attack from happening.
140 crore Indians salute Captain Smit and are praying for his well-being. pic.twitter.com/YGTA9CFCAg