Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে


নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট শ্রীমতী উরসুলা ভন ডার লেয়েন-এর কাছ থেকে টেলিফোন পান।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আজ নতুন কৌশলগত ইইউ-ইন্ডিয়া কর্মসূচি ইইউ দ্বারা গৃহীত হওয়ার জন্য সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক শক্তি হিসেবে নেতারা স্বাগত জানান পারস্পরিক সমৃদ্ধির জন্য ইন্ডিয়া-ইইউ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে গৃহীত প্রয়াসের পাশাপাশি, যৌথভাবে আন্তর্জাতিক বিষয়ের মোকাবিলা, সুস্থায়িত্ব রক্ষা এবং আইন-নির্ভর ব্যবস্থার জন্য।

দুই নেতাই এই বছর শেষ হওয়ার আগেই ইন্ডিয়া-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শেষ করতে তাঁদের দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেন।

নেতারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে তাঁদের চিন্তাভাবনা ভাগ করে নেন। ইউক্রেনে সংঘর্ষের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানে ভারত একইরকম দায়বদ্ধ। প্রধানমন্ত্রী মোদী আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য পরবর্তী ইন্ডিয়া-ইইউ শিখর সম্মেলনের জন্য পুনরায় তাঁর আমন্ত্রণ জানান।

 

SC/AP/DM.