Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইজরায়েলের প্রধানমন্ত্রী মিঃ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইজরায়েলের প্রধানমন্ত্রী মিঃ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

তিনি মিঃ নেতানিয়াহুর পুনরায় ক্ষমতা গ্রহণের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর যোগ্য নেতৃত্বে ভারত ও ইজরায়েলের অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

উভয় নেতা ভারত ও ইজরায়েলের মধ্যে কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলি বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন – এর মধ্যে রয়েছে টিকা, চিকিৎসা ব্যবস্থা এবং সংক্রমণ নির্ণয়ের মতো বিষয়ে গবেষণা ও উন্নয়নের প্রসঙ্গ। তাঁরা উভয় দেশের বিশেষজ্ঞদের মতামত আদানপ্রদান বজায় রাখার ক্ষেত্রে সহমত পোষণ করেন এবং আশা করেন এই অংশীদারিত্বের সুফল সারা মানবজাতির কাছে পৌঁছে দেওয়া যাবে।

দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা পর্যালোচনা করেন এবং কোভিড-পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্য পরিষেবার প্রযুক্তি, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, প্রতিরক্ষা সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইজরায়েলের সম্পর্ক আরও বৃদ্ধি পাওয়ার সুযোগকে কাজে লাগানোর বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন।

উভয় নেতা পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলা এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সুযোগের বিষয়ে আলোচনা অব্যাহত রাখার প্রসঙ্গে সহমত পোষণ করেন।

CG/CB/DM