পিএমইন্ডিয়া
নতুনদিল্লি, ৬ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ইজ্রায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোন করেছেন।
তাঁরা ভারত-ইজ্রায়েল বিশেষ কৌশলগত অংশীদারীত্বর সুস্থায়ী অগ্রগতি পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার প্রশ্নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
আলোচনায় পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিও স্থান পায়।
দুই প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে চলবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
SC/CB/NS