Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ারদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা; ভারতরত্ন শ্রী এম. বিশ্বেসরাইয়া’কে জন্মদিনে শ্রদ্ধা জানালেন শ্রী মোদী

ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ারদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা; 
ভারতরত্ন শ্রী এম. বিশ্বেসরাইয়া’কে জন্মদিনে শ্রদ্ধা জানালেন শ্রী মোদী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘ইঞ্জিনিয়ার্স দিবস’ উপলক্ষে ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতরত্ন শ্রী এম. বিশ্বেসরাইয়ার জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমার প্রিয় ইঞ্জিনিয়ার বন্ধুরা, ইঞ্জিনিয়ার্স দিবসে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনাদের কঠোর পরিশ্রম ও উদ্ভাবনকে আমি অভিবাদন জানাই।
ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ভারতরত্ন এম. বিশ্বেসরাইয়া’কে তাঁর জন্ম বার্ষিকীতে আমার শ্রদ্ধা জানাই।

‘মেক ইন ইন্ডিয়া’ থেকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগ পর্যন্ত ভারতের ইঞ্জিনিয়ারদের ১২৫ কোটি ভারতীয়র আশা-আকাঙ্খা পূরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

PG/BD/SB/S/