পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রীসভা ইনস্টিটিউট অফচার্টার্ড অ্যাকান্ট্যান্টস অফ ইন্ডিয়া (আই.সি.এ.আই.) এবং ওমানের কলেজ অফ ব্যাঙ্কিংএন্ড ফিনান্সিয়াল স্টাডিস-এর মধ্যেকার মউ এর পুনর্ণবিকরণের অনুমোদন এবং ২০০৮ ও২০১১ সালে স্বাক্ষরিত মউ গুলির এক্স-পোস্ট ফ্যাক্টো অনুমোদন দিয়েছে| এই মউ ওমানেরসঙ্গে একাউন্টিং, ফিনান্সিয়াল ও অডিট নলেজ বেসকে শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজকরার সুযোগ তৈরি করে দেবে|
মধ্যপ্রাচ্যে আই.সি.এ.আই.-এর৬০০০-এরও বেশি সদস্য রয়েছে এবং মউ-এর লক্ষ্য হচ্ছে ওমানি নাগরিকদের আই.সি.এ.আই.-এরসদস্যপদের অনুমোদন দিয়ে সি.বি.এফ.এস.-কে সহায়তা করা| এসবের লক্ষ্য হচ্ছে সদস্য,ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানের স্বার্থে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন| তাছাড়া এই মউআই.সি.এ.আই. সদস্যদের তাদের পেশাগত বিস্তৃতি বৃদ্ধির সুযোগ করে দেবে| এই কাজকর্মেরমধ্য দিয়ে ভারত, ভারতের নাগরিক ও ভারতের চার্টার্ড অ্যাকান্ট্যান্টস সম্পর্কেওমানে একটা ভালো মনোভাব তৈরির আশা প্রকাশ করা হচ্ছে| তাছাড়া এর ফলে ওমানে থাকাভারতের নাগরিক ভারতে বেশি করে অর্থ পাঠাবেন বলে আশা করা যাচ্ছে|
ওমানে স্থানীয় প্রফেশনালএকাউন্টেনসি প্রতিষ্ঠান না থাকায় সি.বি.এফ.এফ.-এর সঙ্গে সহযোগিতায় রাজি হয়েছেআই.সি.এ.আই.| এই মউ ওমান ও অন্য জায়গায় থাকা ভারতীয় চার্টার্ড একাউন্টেন্টদেরসম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে| তাছাড়া যেসব ভারতীয় পেশাজীবীওমান অন্যান্য জায়গায় গিয়ে কাজ করবেন বলে ঠিক করেছেন তাদের ক্ষেত্রেও তা ভালোপ্রভাব ফেলবে| সবকিছু মিলিয়ে ওমানে ভারতীয়দের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে ধারণাকরা হচ্ছে|
A.D.