Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলেপমেন্ট প্রকল্পের উদ্বোধন করলেন

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলেপমেন্ট প্রকল্পের উদ্বোধন করলেন

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলেপমেন্ট প্রকল্পের উদ্বোধন করলেন

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলেপমেন্ট প্রকল্পের উদ্বোধন করলেন

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলেপমেন্ট প্রকল্পের উদ্বোধন করলেন

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলেপমেন্ট প্রকল্পের উদ্বোধন করলেন

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলেপমেন্ট প্রকল্পের উদ্বোধন করলেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ বেনারস থেকে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কীম (আইপিডিএস)-এর সূচনা করেছেন।তিনি রাস্তা এবং বিদ্যুৎ প্রকল্পেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টার জাতির উদ্দেশ্যে নিবেদন করেছেন (রিমোটের মাধ্যমে)। রামনগর ডাকঘরে যাত্রী সংরক্ষন ব্যবস্থারও তিনি উদ্বোধন করেছেন (রিমোটের মাধ্যমে)।

প্রধানমন্ত্রী বলেছেন, বারাণসী দীর্ঘদিন কাল ধরে ভারতকে জ্ঞানের আলো ( জ্ঞান প্রকাশ) দিয়ে আসছে, এখন ভারতকে আলো দেয়ার প্রতীক হয়ে দাঁড়াল (উর্জা প্রকাশ),আইপিডিএস জাতীয়স্তরে বারাণসী থেকেই সূচনা হল। তিনি বলেন, আজকের অনুষ্ঠানের বিভিন্ন প্রকল্প, যেমন রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য প্রকল্প – সবগুলোই পূণ্যার্থী এবং ভ্রমণকারীদের সুবিধা এবং উন্নতিকল্পে সুচিত হল।

প্রধানমন্ত্রী বলেছেন, বারাণসী পুরোনো আমলের বিদ্যুৎ পরিষেবাকে এই শহরের ঐতিহ্য-র সাথে সাযুয্য রেখে আইপিডিএস-র মাধ্যমে পুরোটাই নতুন করে গড়া হবে। আইপিডিএস-র মাধ্যমে এই বিষয়টি সারা ভারতেই শহরাঞ্চলের জন্য করা হবে।

প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে স্বাধীনতার ৭৫ বছরে ২০২২ সালের মধ্যে পূরণ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি বলেন, ভারত সম্পর্কে তাদের দর্শন পূরণের অন্যতম উপাদান হল, সর্বদা সারা দেশজুড়ে সকলের জন্য বিদ্যুতের ব্যবস্থা করা। এই কাজে তিনি বারাণসীবাসীদের আশীর্বাদ চেয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, মহিলা সহ বারাণসীর যুব সম্প্রদায়, তার স্বচ্ছ ভারত-এর আহ্বানে সাড়া দিয়েছেন, এবং তা শহরের ঘাটগুলিতে তা প্রতিফলিত হতে শুরু করেছে।

উত্তরপ্রদেশে চলতি শিক্ষামিত্র সমস্যার ব্যাপারে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী তাদের বলেছেন সাহস রাখতে, এবং আদালতের সংশ্লিষ্ট নির্দেশ এসে গেলে, তিনি সাংসদ হিসাবে উত্তরপ্রদেশ সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী বলেছেন, সরকারী এবং বেসরকারী ক্ষেত্রের সাথে ছোট এবং মাঝারি উদ্যোগপতি সহ ‘ব্যক্তিগত’ ক্ষেত্রের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে আর্থিক উন্নতি এবং কর্মসংস্থানের ব্যাপারে, এবং সেজন্য তিনি মুদ্রা ব্যাঙ্ক এবং দক্ষতা বিকাশের মত পদক্ষেপের মাধ্যমে এই বিষয়ের উপর নজর দিয়েছেন।

উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রী রাম নায়েক,এবং কেন্দ্রীয় বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী ( স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী পিয়ূষ গোয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

SC/DSG/AGT